এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়ে রাজ্যে ১৩তম স্থান দখল করল নন্দনপুরের অর্ঘদীপ সামন্ত

Published on: May 27, 2019 । 10:01 PM

•মাত্র কয়েক নম্বরের জন্য প্রথম দশে স্থান হল না দাসপুর-১ ব্লকের নন্দনপুর হাইস্কুলের ছাত্রে অর্ঘদীপ সামন্তের। এবার সে ৪৮৩ নম্বর পেয়ে রাজ্যে ১৩তম স্থান দখল করেছে। আর মাত্র তিন নম্বর পেলেই সে প্রথম দশে স্থান করে নিতে পারত। অর্ঘের বাবা পরেশনাথ সামন্ত বলেন, অবিশ্বাস্যভাবে বাংলা, ইংরেজি এবং রসায়নে কম নম্বর এসেছে। অত কম নম্বর কোনও ভাবেই অর্ঘর পাওয়ার কথা নয়। আমরা ওই বিষয়গুলি স্ক্রুটিনি করার ব্যবস্থা করব।

নন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজকুমার দাসকর্মকার বলেন, মহকুমার নিরিখে অর্ঘ প্রথম।  অর্ঘ বরাবরই পড়াশোনায় ভালো। সেই অত্যন্ত বিনয়ী ও বাধ্য। অর্ঘ জানায়, আগামী দিনে তার আই আই টি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক