এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সম্পত্তি বিবাদের জেরে ভাইকে অ্যাসিড ছুঁড়ে মারল দাদা

Published on: June 3, 2019 । 9:43 PM

•ঘাটালে ভাইয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারল দাদা। আজ ৩ জুন বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার নকুড়বাজার গ্রামে। অ্যাসিডে আক্রান্ত ভাইয়ের নাম শম্ভু অধিকারী। তাঁকে গুরুতর জখম অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শম্ভুবাবুর সঙ্গে তাঁর দাদা তরুণ অধিকারীর দীর্ঘ দিনের পারিবারিক গণ্ডগোল। এদিন শম্ভুবাবুর বাছুর তাঁর দাদার জমির তিল গাছ খেয়ে নেয়। সেই নিয়েই দুই ভাইয়ের প্রবল বচসা শুরু হয়। তরুণ অধিকারী ঝগড়ার সময় অ্যাসিড নিয়ে শম্ভুবাবুর মাথায় ঢেলে দেয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ