এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাস চলাচল নিয়ে গোপীগঞ্জে আগামী কাল গণ্ডগোলের আশঙ্কা

Published on: January 19, 2019 । 2:07 PM

তৃণমূল গণ্ডগোলের সূচনা করলে সুলতাননগর-গোপীগঞ্জ রুটে সমস্ত যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ হতে পারে আগামী কাল

•দাসপুরের এক এবং দুই ব্লকের দুই নেতার ইগোর লড়াইয়ের জেরে আগামী কাল রবিবার ২০ জানুয়ারি গোপীগঞ্জ বাসস্ট্যান্ডে গণ্ডগোল হবার সম্ভাবনা রয়েছে। এরকমই আশঙ্কা করছেন বাস মালিকেরা। কারণ হিসেবে জানা গিয়েছে, ১৯ জানুয়ারি ব্রিগেডের সভার জন্য WB33C7739 গোপীগঞ্জ করুণাময়ী ‘রাজধানী এক্সপ্রেস’ বাসটিকে ১৮ ডিসেম্বর গৌরা থেকে বুকিং করেছিলেন তৃণমূলের দুই নেতা সুজিত মাজি এবং মানিকচন্দ্র সামন্ত। পরে সেই বাসটিকেই গোপীগঞ্জ এলাকার এক তৃণমূল নেতা নিয়ে যাওয়ার জন্য দাবি করেন। বাস মালিক ফাঁপরে পড়েন। বিষয়টি তিনি দাসপুর-১ ব্লকের তৃণমূল নেতা সুনীল ভৌমিক এবং কৌশিক কুলভীকে জানান। তাঁরাও বাস মালিককে জানিয়ে দেন, যেহেতু গৌরাতে থেকে এক মাস আগে প্রথম বুকিং করা হয়েছে তাই গৌরা থেকেই বাসটি ব্রিগেডে যাবে। সেই মতো আজ বাসটি গৌরা থেকে তৃণমূলের সমর্থকদের নিয়ে ব্রিগেডে যায়। কিন্তু তারপরই সমস্যা শুরু হয়। বাস মালিক বলেন, গোপীগঞ্জ থেকে সেই নেতা হুমকি দিচ্ছে ওই ‘রাজধানী এক্সপ্রেস’-কে গোপীগঞ্জ ঢুকতে দেবে না। বিষয়টি পুলিশকে পর্যন্ত জানানো হয়েছে।

বাস মালিকরা বলেন, যদি ওই ই্স্যুকে কেন্দ্র করে কোনও গণ্ডগোল হয় তাহলে আগামী কাল গোপীগঞ্জ রুটে কোনও যাত্রীবাহী গাড়িকেই যাতায়াত করতে দেওয়া হবে না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক