এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাতসকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা, আহত ২

Published on: July 25, 2019 । 7:43 AM

সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা।ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুরে দুই ট্রাকের মধ্যে পথ দুর্ঘটনা। গুরুতর আহত চালক ও খালাসীকে হাসপাতালে নিয়ে যায় দাসপুর পুলিস। স্থানীয় ভিলেজ পুলিস কাশীনাথ ভুঁইঞা জানান বুধবার গভীর রাতে জগন্নাথপুরে দাঁড়িয়ে থাকা এক ট্রাককে ধাক্কা মারে ঘাটালের দিক থেকে আসা অপর একটি ট্রাক।

গতিতে থাকা ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে থাকা ট্রাক পালিয়ে যায়। পরে দাসপুর থানার পুলিসের নজরে এলে দুর্ঘটনা গ্রস্থ ট্রাকের চালক ও খালাসীকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করে দাসপুর পুলিস। এই দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া সড়কে কিছুক্ষণের জন্য স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়। পরে দাসপুর পুলিস ট্রাকটিকে ক্রেন দিয়ে সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।