এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

১২ জুলাই রাতে দাসপুর থানার বৈদ্যপুরে পাশাপাশি দুটি মন্দিরে চুরি

Published on: July 13, 2019 । 1:21 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর পাশাপাশি দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি। চুরি গেল মূর্তির গলায় থাকা টাকার মালা, রুপোর গয়নার, চাদির মূর্তিসহ সবকিছুই। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা।দাসপুর থানার বৈদ্যপুর গ্রামের ঘটনা। আজ ১৩ জুলাই ওই গ্রামের শীতলা মন্দিরের নিত্য পূজারী প্রতিদিনের মত আসেন পুজো করতে। তিনি মন্দিরের দরজার তালা ভাঙা দেখে লোকজন ডাকেন। দরজা খুলে দেখা যায় মূর্তির গায়ে কিছুই নেই। নেই আসবাব পত্রও।
গ্রাম কমিটির কর্মকর্তা বলেন…
ওই মন্দির সংলগ্ন একটি বাড়ির পারিবারিক কৃষ্ণ মন্দিরেও সমস্ত কিছু চুরি গিয়েছে। গত রাতেই একই সঙ্গে দুটো মন্দিরে চোর চুরি চালিয়েছে বলে এলাকার বাসিন্দাদের অনুমান। ঘটনায় এলায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে