এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজও ক্ষুদিরাম বসুর স্মৃতি আঁকড়ে দাসপুরের বড়শিমুলিয়া গ্রাম

Published on: December 3, 2018 । 6:31 PM

সুদীপ্ত শেঠ, দাসপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ছোট একটি গ্রাম বড়শিমুলিয়া৷ এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতার একটুকরো ইতিহাস৷ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে মৃত্যুকে বরণ করেছিলেন যেই তরুণ তিনি ক্ষুদিরাম বসু৷ ৩ ডিসেম্বর ১৮৮৯ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহুবনি গ্রামে তাঁর এই দিনে তাঁর জন্ম হয়৷ বৈপ্লবিক কর্মকান্ডের সাথে যুক্ত হওয়ার পরে তৎকালিন ব্রিটিশ শক্তির কাছে ত্রাস হয়ে উঠেছিলেন ক্ষুদিরাম৷ ওই সময় দাসপুর-১ ব্লকের শিমুলিয়া গ্রামে ডাক লুণ্ঠনের সাথে তাঁর নাম যুক্ত হয়৷ ১৯০৭ সালে অক্টবর মাসে হাটগেছিয়া গ্রামে মাসির বাড়ি আসেন ক্ষুদিরাম৷ ওই সময় ব্রিটিশ সরকারের ডাক দাসপুরের বড়শিমুলিয়া গ্রামের রাস্তার উপর দিয়ে পাড়ি দিতো জেলার বিভিন্ন প্রান্তে৷ ক্ষুদিরাম বসুর পরিকল্পনা মতো বড়শিমুলিয়া গ্রামের দীঘির পাড়ে নির্জন রাস্তায় ডাকলুন্ঠন করেন৷ 

১৯৪৬ সালে ক্ষুদিরামের স্মৃতিরক্ষার্থে তৈরি হয় একটি সোসাইটি৷ ৩ ডিসেম্বর ২০০০ সালে বড়শিমুলিয়া গ্রামে ঠিক ওই স্থানে দীঘির পাড়ে এক প্রকান্ড বটবৃক্ষের পাশে ক্ষুদিরাম বসুর স্মৃতি স্মারক স্থাপন করা হয়৷ সেখানেই দাসপুরে মানুষ আজকের এই দিনটিতে বীর শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাজানাতে সমবেত হন৷ আজ থেকে আগামী দুই দিন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা সোসাইটি তরফে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ ক্ষুদিরাম বসুর স্মৃতিচারণা, কবিতা, দেশাত্মবোধক গান সবই থাকছে অনুষ্ঠানের অঙ্গ হসেবে৷ এভাবেই ক্ষুদিরামের স্মৃতি আজও সযত্নে আঁকড়ে রেখেছে বড়শিমুলিয়া গ্রামের মানুষ৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক