এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় আবারও পথ দুর্ঘটনা! গতির বলি দুই অবলা পশু

Published on: March 5, 2019 । 5:00 PM

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে মৃত্যু হল দুটি গবাদিপশুর, এর জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হল রাজ্য সড়ক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১১ টা নাগাদ, চন্দ্রকোনা থানার ধড়াবিলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, চন্দ্রকোণা রোড থেকে চন্দ্রকোনা টাউন গামী একটি কয়লা বোঝাই ট্রাক চন্দ্রকোণা থানার ধড়াবিলায়
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এর ফলে রাস্তার ধারে থাকা দুটি গবাদি পশুর মৃত্যু হয়,ও একটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলেই অবরুদ্ধ হয়ে পড়ে চন্দ্রকোণা থেকে চন্দ্রকোনা রোড রাজ্যসড়ক। বেশকিছুক্ষণ ওই রাস্তায় দেখা দেয় তীব্র যানজট ।

দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

জানাগেছে মৃত ওই দুটি গবাদিপশু স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র সিংয়ের। রাজেন্দ্রবাবু বলেন, আমার দুটি গরু বাড়ির সামনে বাঁধা ছিল হঠাৎ গাড়ি উল্টে গেলে গরু দুটি চাপা পড়ে মারা যায়। শুধু তাই নয় ট্রাকটির ধাক্কায় তাঁর বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে বলেও রাজেন্দ্রবাবু জানান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক