এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৬ মার্চ রাতে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি মন্দির ও বাড়িতে চুরি

Published on: March 7, 2019 । 10:15 AM

তৃপ্তি পাল কর্মকার: ৬ মার্চ রাতে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি মন্দির ও বাড়িতে চুরি হল। ঘাটাল থানার ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের শীতলা ও শিব মন্দিরের তালা ভেঙে চুরি হয়েছে। এছাড়াও দাসপুর থানার দানিকোলাতে মনসা মন্দিরের প্রণামীবাক্স ভেঙে হাজার পাঁচেক টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা। একটি ভুষিমাল দোকানের তালা ভেঙে ক‍্যাশ, ভুষিমাল সামগ্রী চুরি হয়েছে।  যে দুটি বাড়ির চুরি হয়েছে তার মধ্যে একটি বাড়ি একেবারেই ফাঁকা ছিল। অন‍্য বাড়িতে এক বৃদ্ধাকে শিকল তুলে আটকে রেখে চুরি হয়েছে।

দানিকোলার বাসিন্দারা বলেন, মাস তিনেক আগেও চোরেরা একবার চুরির উদ্যোগ নিয়েছিল। তবে সেবার সিভিক ভলান্টিয়ারদের পাহারা ছিল বলে পারেনি। এবার টহলদারি ছিল না বলেই চুরি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক