এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ছেলের পর বাবার করোনা ধরা পড়ল

Published on: April 2, 2020 । 9:29 AM

ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুর-১ ব্লকের নিজামপুরে করোনায় আক্রান্ত আরও এক জন। মুম্বাই থেকে ফেরার পর ৩০ মার্চ ২০২০ তারিখে ওই গ্রামের এক যুবক করোনায় সংক্রমিত হয়েছিলেন। তাঁকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে গিয়েছিলেন তাঁর বাবাও। ছেলের করোনা সংক্রমণ সুনিশ্চিত হওয়ার পর ছেলেকে কলকাতার  বেলিয়াঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় আর তাঁর  বাবার শরীরিক অসুস্থতার জন্য তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রাখা হয়। ৩১ মার্চ বাবারও মুখের লালা পরীক্ষা করতে দেওয়া হয়। গত রাতে রির্পোট এসেছে তিনিও করোনা সংক্রমিত।
প্রসঙ্গত, ছেলে আক্রান্ত হয়ে যাবার পরও বাবা শসা নিয়ে দাসপুর থানা এলাকার বিভিন্ন হাটে গিয়েছেন, এখন দেখার, বাবার কাছ থেকে কতজন সংক্রমিত হয়ে রয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক