এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের সোনামুইতে ভয়াবহ পথ দুর্ঘটনা,আহত ৩ আশঙ্কাজনক ১

Published on: June 15, 2021 । 5:27 PM

শ্রীকান্ত ভুঁইঞ্যা: হঠাৎ বিকট আওয়াজ,আশপাশের সবাই ছুটে গিয়ে দেখে রাস্তা থেকে ছিটকে বাইক,আরোহীরা রাস্তার মাঝে রক্তাক্ত। ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার সোনামুইয়ে পথ দুর্ঘটনা আহত দুই বাইকের ৩ আরোহী তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ দুই বাইকের অত্যধিক গতিবেগ সাথে রাস্তার মধ্যে গাড্ডা তাতে পড়েই এই দূর্ঘটনা।

দূর্ঘটাগ্রস্থ বাইকটি পাশের বাইককে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বেশ কয়েক ফুট দূরে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। ওই বাইকে থাকা দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সাথে সাথে গৌরার এক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করে৷ পরে অপর বাইকের চালককেও কিছুটা দূরে পড়ে থাকতে দেখে সাথে সাথে তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এক বাইকের চালকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটাগ্রস্থ দুই বাইকের একটি পূর্ব মেদিনীপুরের এবং অন্যটি সোনামুই এলাকার।

প্রত্যক্ষ্যদর্শীদের থেকে জানা গেছে আজ মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ ঘাটালের দিক থেকে দ্রুত গতিতে দুই বাইকে পাঁশকুড়ার দিকে যাবার সময় হঠাৎই এক বাইক সোনামুই পেরিয়ে রাস্তার ডান দিকে বাঁক নিলে পিছনে থাকা বাইক গাড্ডায় পড়ে নিয়ন্ত্রন হারিয়ে সামনের বাইককে ধাক্কা দিয়ে রাস্তা থেকে কিছুটা দূরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়। তবে দাসপুরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক গুলিকে সরিয়ে রাস্তায় স্বাভাবিক যাতায়াত ফিরিয়ে দেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ