এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ছাত্রছাত্রীদের খাবার জায়গার দাবিতে ক্ষীরপাই স্কুলে বিক্ষোভ

Published on: August 13, 2019 । 4:16 PM

সুকান্ত চক্রবর্তী: মিড-ডে-মিল খাওয়ার জায়গা করে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। আজ

১৩ আগস্ট ক্ষীরপাই শহরের হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা ওই বিক্ষোভ দেখান। তাঁরা বলেন, স্কুলে মিড-ডে-মিল খাওয়ার জায়গা নেই। তাই খোলা আকাশের নিচেই পড়ুয়াদের মিড-ডে-মিল খেতে হয় এই স্কুলের ছাত্রছাত্রীদের। ফলে বৃষ্টি হলে খাবার সময় ভিজতে হয়। গ্রীষ্মের রোদে খেতে গিয়ে ঝলসে যেতে হয় পড়ুয়াদের। সেজন্যই আমরা এদিন অভিভাবকরা স্কুল ঘিরে বিক্ষোভ দেখাই। বিক্ষোভের মাত্রা এতটাই ছিল তা সামাল দিতে চন্দ্রকোণা-১ বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ ঘটনাস্থলে আসতে হয়। তিনি বলেন, আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই একটি শেড করে দেওয়ার চেষ্টা করছি।  ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, আসলে  মিড-ডে-মিলের শেডের ব্যবস্থা এই পুরসভার করার কথা। কিন্তু পুরসভাকে বার বার বলা সত্ত্বেও কোনও সাড়া পাওয়া যায়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক