এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মন্দিরে শুয়ে থাকাকালীন ওভারহেড তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Published on: August 21, 2019 । 9:32 AM

সুদীপ্ত শেঠ: দাসপুরে ওভারহেড তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। মৃত যুবকের নাম কাজল ঘোষ (৩২)। আজ ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দাসপুর থানার কাঁটাদরজা গ্রামে। স্থানীয়সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত আজও ভোরবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বাইরে সামনের একটি সমাধি মন্দিরে শুয়ে ছিলেন ওই যুবক। তখনই ওভারহেড তার ছিড়ে ওই যুবকের গায়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই আকস্মিক দুর্ঘটনায় ওই যুবকের স্ত্রী ও পরিবার কান্নায় ভেঙে পড়ে। এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এব্যাপারে বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার গোলক মণ্ডল বলেন, বিদ্যুতের তারটি কেন ছিঁড়ল তার তদন্ত করে দেখা হচ্ছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক