এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের হাত থেকে রামজীবনপুর পুরসভা দখল করল বিজেপি

Published on: September 3, 2019 । 1:25 PM

রবীন্দ্র কর্মকার: রামজীবনপুর পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে গেল। পুরবোর্ড দখল করল বিজেপি। ১১ সিটের ওই পুরবোর্ডে তৃণমূল ৬টি এবং নির্দল-বিজেপি জোট ৫টি আসন পেয়েছিল। আজ ৩ সেপ্টেম্বর দুপুর বারোটা নাগাদ তৃণমূলের কাউন্সিলার শিবরাম দাস বিজেপিতে যোগদান করলে বিরোধীরা ৬টি সিট পেয়ে সংখ্যা গরিষ্ঠ হয়ে বোর্ড দখল করে নেয়। শিবরামবাবু এক সময় তৃণমূল থেকে নির্বাচিত হয়ে রামজীবনপুর পুরসভার চেয়ারম্যানও হয়েছিলেন। তিনি তৃণমূল ত্যাগ করার ফলে ওই পুরসভায় তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা হারায়। শিবরামবাবু বলেন, বর্তমান চেয়ারম্যানের স্বজন পোষণ ও দুনীর্তির কারণেই আমি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক