এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে আদিবাসীদের হাতেকলমে আমিনী প্রশিক্ষণ

Published on: January 20, 2020 । 7:40 AM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়:  আদিবাসীদের আমিনী প্রশিক্ষণ দিচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন। ১৯ জানুয়ারি মহকুমা শাসক অসীম পালের উদ্যোগে ঘাটালের ব্লকের মাংরুলে বাবলু সরেনের নেতৃত্বে আদিবাসী ভাইবোনেদের আমিন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হল। এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ভূমি কর্মধ্যক্ষ তথা আইনজীবী দয়াময় চক্রবর্তী। এর আগে এই প্রশিক্ষণ ঘাটালের অজবনগর, ঈশ্বরপুর প্রভৃতি জায়গায় দেওয়া হয়েছে।
একই পাট্টা বারবার বিভিন্নজন দখল নিয়ে একে ওপরের মধ্যে গন্ডগোল বাঁধে প্রায়ই। আবার সেই গন্ডগোল এর সমাধান চাইতে এসডিওর স্মরণাপন্ন হতে হয় ঘাটালের ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। প্রতিনিয়ত এই সমস্যার সমাধানের জন্য মহকুমা শাসক অনুভব করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আমিন বিষয়ে প্রকৃত শিক্ষা দেওয়া প্রয়োজন। শুধু তাই নয় ওদের এই প্রশিক্ষণ পরবর্তী কালে বেকারত্বের জ্বালাও মেটাতে পারে। এই উদ্যেশ্যে মহকুমা শাসক ঘাটালের সমস্ত আদিবাসী ভাইবোনেদের এই আমিন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। তবে তিনি  বলেন এই প্রশিক্ষণে তারাই অংশ নিতে পারেন যাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক।
২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ‌এই প্রশিক্ষণ দেওয়ার শুরু করেছেন। তবে ৬ মাস এই প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু তিনি বলেন, যতদিন না আদিবাসী ভাইবোনেদের এই আমিন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হচ্ছে এটি দেওয়া চলবে , তা সে যতদিনই লাগুক। এই প্রশিক্ষণ এ মোট ৩৬ জন আদিবাসী ভাইবোন অংশ নিয়েছেন।  ওই প্রকল্পে অংশ নিয়েছেন পদ্মা টুডু হাঁসদা বলেন, বাবলু সরেনের মধ্যে দিয়ে আমরা এসডিও সাহেবের এই উদ্যোগে আমরা যোগ দিতে পেরেছি, তাই বাবলুদার কাছে আমরা কৃতজ্ঞ। আর এসডিও সাহেব আমাদের জন্য যে এতটা ভেবেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তাঁর জন্য আমরা যেমন আমাদের নিজেদের জায়গা সমন্ধে অবহিত হলাম তেমন পরে আমরা দলিল লেখা, রেকর্ড বানানো প্রভৃতি কাজ করে নিজেদের সংস্হান করে নিতে পারবো। এছাড়াও রাজেন্দ্রনাথ হাঁসদা দয়াময়বাবুকে তাঁর আন্তরিকতার সাথে প্রশিক্ষণ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি