এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গৌরায় পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর জখম ১

Published on: March 13, 2020 । 2:57 PM

ইন্দ্রজিৎ মিশ্র:  দাসপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হন আরও এক জন। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে  আজ ১৩ মার্চ দুপুরে গৌরা বাসস্টপে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবিলম্বে ওই ঘাতক লরিটিকে আটক করে চালককে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলেন।   পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে ঘাটাল থেকে মেচোগ্রাম মুখী এক লরি ঘাটাল অভিমুখী এক বাইক চালককে ধাক্কা মারে। লরির ধাক্কার ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। গুরুতর জখম হন  বাইক সওয়ারী। জখম ব্যক্তিকে প্রথমে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি কলে কলকাতার উদ্দেশ্যা স্থানান্তরিত করা হয়েছে। লরি চালককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেই স্থানীয়রা পথ অবরোধ করেন। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্য ব্যক্তির নাম  সেখ আবু সোহেল।২০ বছর বয়স। দাসপুর থানার হরেকৃষ্ণপুরে বাড়ি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক