এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহা সঙ্কটে ঘাটালবাসী…

Published on: March 31, 2020 । 2:47 PM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল মহকুমায় আরও অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন।…গত কালপর্যন্ত অ্যাম্বুল্যান্সে করে সুস্থ মানুষ বাইরের রাজ্য থেকে ঘাটাল শহর সহ পার্শ্ববর্তী গ্রামে প্রবেশ করেছেন। যেহেতু অ্যাম্বুল্যান্সকে পুলিশ আটকাবে না তাই এই পদ্ধতি নেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে। আর এর আগে যারা অন্য রাজ্য থেকে এসেছেন তাঁরা তো বহাল তবিয়তে এই লকডাউনকে ‘জাতীয় ছুটি’ ভেবে হাট-বাজার, সেলুন, মাংসের দোকানের লাইন দিয়েছেন, চায়ের দোকানে আড্ডা দিয়েছেন। প্রতিবাদ করতে গেলেই তাঁদের রক্তচক্ষু যুক্ত মুখমণ্ডল থেকে হুমকির ঝলকা বেরিয়ে আসে।…আর একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তো প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন তাঁদেরকে নাকি করোনা আক্রমণ করবে না। তাই তাঁরা এই অতিমারির চিত্র উপলব্ধি করেও ধর্মীয় স্থানে নিয়মিত জমায়েত করছেন।
আমরা প্রত্যেকেই মৃত্যুর প্রতি্‌ধ্বনি শুনতে পাচ্ছি। তা সত্ত্বেও পরিবার, গ্রাম, দেশ এবং সর্বোপরি সারা বিশ্বের এই মানব সভ্যতার জন্য ২১ দিনের সংযম পালন করতে পারছি না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক