এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সিভিক ভলান্টিয়াররা নিজেদের পকেটের টাকা দিয়ে কিনে দিলেন লক ডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী

Published on: March 31, 2020 । 10:14 PM

সোমেশ চক্রবর্তী: আজ ৩১ মার্চ ঘাটালের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সিভিক ভলান্টিয়াররা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে এলাকার কিছু গরিব মানুষদের কিনে দিলেন খাদ্য সামগ্রী ও সাবান। সিভিক ভলান্টিয়ারদের এহেন মানবিকতায় খুবই খুশি মোহনচক,  মোহনপুর,  হরিনগর সহ কয়েকটি এলাকার মানুষজন। এলাকার হতদরিদ্রদের বাড়িতে গিয়ে চাল, আলু, বিস্কুটের প‍্যাকেট,  সাবান,  স‍্যানিটাইজার,  মুড়ি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাঁরা তুলে দেন। এদের মধ্যে কেউ বাইরে মাচায় শুয়ে রাত কাটায়, কেউ  আবার ভিক্ষুক। সরকারি নির্দেশিকা অনুযায়ী ওই সমস্ত দরিদ্র মানুষগুলো বাড়ির বাইরে যেতে পারেননি। তাই এলাকা পরিদর্শন ও টহল দেবার সময় সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি দেখে খারাপ লাগে। তাই তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা করেন। তবে এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলি এগিয়ে এলে আরও ভাল হোত এবং এটাই অনেকে চাইছেন। এই সমস্ত মানুষগুলোর দিকে পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ দৃষ্টি দেওয়া হোক বলে অনেকেই মনে করছেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ