এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের শ্রীরামনগরে ট্যাপ থেকে ফিতা কৃমি

Published on: April 13, 2020 । 10:50 PM

তনুশ্রী সামন্ত:ট্যাপ থেকে ধরা পানীয় জলের মধ্য থেকে পাওয়া গেল ফিতা কৃমি। ১৩ এপ্রিল দাসপুর-২ ব্লকের শ্রীরামনগর জল প্রকল্পের একটি ট্যাপ থেকে ওই ফিতাকৃমিটি। ওই ফিতা কৃমিকে কেন্দ্র করে এলাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলেই এলাকার বাসিন্দারা ওই জল পান করা বন্ধ করে দেন। শ্রীরামনগরের বাসিন্দা বুদ্ধদেব সামন্ত বলেন, কুইল্যাপাড়ার ট্যাপ থেকে জল নেওয়ার সময় নল থেকে বেড়িয়ে আসে বিশালাকার ওই ফিতাকৃমিটি । কৃমিটি দেখার পরই আমি আঁতকে উঠি। কারণ ওই জল দীর্ঘদিন পান করে আসছি।
স্থানীয় সূত্রে জানা যায়, এরকম ঘটনাটি প্রায়সময়ই ঘটে। বহু জায়গাতেই পাইপলাইন বিজ্ঞানসম্মত উপায়ে সারাই না করার ফলে এবং সঠিক পর্যবেক্ষণ ও পরিচর্যার অভাবে প্রায়সময় পানীয় জলের মধ্য থেকে বিভিন্ন রকমের জীবাণু লক্ষ্য করা যাচ্ছে। পানীয় জল সরাসরি পান করার জন্য ব্যবহার করা যাচ্ছে না।এর আগেই অনেকেই ওই জল প্রকল্পের জল পান করা বন্ধ করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এবিষয়ে দাসপুর-২ পঞ্চায়েতে সমিতির সভাপতি প্রতিমা দোলইয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক