এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল হাসপাতালের সুপার মারা গেলেন

Published on: June 21, 2020 । 8:53 AM

নিজস্ব সংবাদদাতা:ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ কুণাল মুখোপাধ্যায় গত কাল ২০ জুন মারা গেলেন। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। তার জন্য তিনি প্রথমে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে  বিগত বেশ কয়েক দিন তিনি কলকাতার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। ২০ জুন  দুপুর ১-৩০টাতে তাঁর ব্রেন ডেথ হয়। সংশ্লিষ্ট হাসপাতাল থেকে সন্ধ্যে ৭-২৫মিনিটে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়।  ২০১৫ সালের ৩০ জুলাই ঘাটাল হাসপাতালে সুপার হিসেবে যোগদান করেছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগণার বারাসতে। রাতেই বারাসতে তাঁর মৃত দেহ নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত কাল দুপুরেই পারিবারিক সূত্রে তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর আমরা খবরটি আপলোড করেছিলাম। কিন্তু অফিসিয়ালি মৃত্যু ঘোষণা না হওয়ায় টেকনিক্যাল কারণে আমরা পোস্টটি তুলে নিতে বাধ্য হই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক