এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিজেপির উদ্যোগে করোনার ওষুধ বিতরণ

Published on: June 30, 2020 । 12:48 PM

রবীন্দ্র কর্মকার:  বিজেপির উদ্যোগে এবং দাসপুর-১ ব্লকের বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠের সহযোগিতায় আজ ৩০ জুন দাসপুর-২ ব্লকের দুবরাজপুর গ্রামে আর্সেনিক অ্যালবাম-৩০ হোমিওপ্যাথি ওষুধ বিতরণ করা হল। বিজেপির দাসপুর-২ উত্তর মণ্ডলের শক্তিকেন্দ্রের প্রমুখ হরেকৃষ্ণ গোস্বামী বলেন, আজ দুবরাজপুর গ্রামের ওই শিবির থেকে ওষুধের প্রায় ২৫০টি বোতল বিতরণ করা হয়। সকাল থেকেই ওই ওষুধ নেওয়ার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। আজকের ওই বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন দাসপুর-১ ব্লকের বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠের অধ্যক্ষ সুবাস ত্রিপাঠি, দলের দাসপুর-২ উত্তর মণ্ডল সভাপতি প্রভাসরঞ্জন মাজি প্রমুখ। 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক