এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাজারে আগুন, স্থানীয়দের সঙ্গে ঘাটালের ওসি বালতি নিয়ে আগুন নেভানোর কাজে নামলেন

Published on: July 6, 2020 । 6:13 PM

তৃপ্তি পাল কর্মকার: এলাকার একটি বিক্ষোভ কর্মসূচিতে ডিউটিতে ছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও অন্যান্য পুলিশ কর্মীরা। পাশের একটি দোকান ঘরে আগুন লাগার খবর পেয়ে ওসি নিজে বালতি নিয়ে ছুটে গেলেন আগুন নেভাতে। আজ ৬ জুলাই এমনই দৃশ্য দেখা গেল ঘাটাল থানার মোনহরপুর বাজারে। আজ ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে ওসি নিজে পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়েই মনোহরপুর বাজারে একটি চশমা দোকানে আগুন লাগে। সেই খবর পাওয়া মাত্রই ওসি নিজেই বালতি নিয়ে ছুটে গেলেন আগুন নেভাতে। তাঁকে অনুসরণ করে অন্যান্য পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ ছুটে গিয়ে আগুন নেভানোয় হাত লাগান। পরে অবশ্য দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি-সহ পুলিশকর্মীদের এই ভূমিকা দেখে অভিভূত এলাকার বাসিন্দারা।
এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বাজারে শান্তি বন্দ্যোপাধ্যায় নামে এক চপ ব্যবসায়ী বাজারের একটি চশমা দোকানের মধ্যে তাঁর চপ দোকানের সমস্ত সরঞ্জাম রেখে গিয়েছিলেন। যার মধ্যে ছিল আগুন সমেত একটি কাঠের খণ্ড  এবং পাশে ছিল আরও শুকনো জ্বালানি।  দমকলবাহিনী প্রাথমিক ভাবে অনুমান করছে, এই জ্বলন্ত কাঠের খণ্ড থেকেই এই বিপত্তি ঘটেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক