এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিধায়ক শঙ্কর দোলইয়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান

Published on: July 28, 2020 । 1:39 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ২৮ জুলাই ঘাটাল বিধানসভার দন্দীপুর, ব্যাঙরাল এবং মারিচ্যা থেকে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন বলে জানালেন বিধায়ক শঙ্কর দোলই। শঙ্করবাবু বলেন, বিজেপির কাজ কর্মে বীতশ্রদ্ধ হয়েই তাঁরা এদিন তৃনমূলে যোগদান করেন। বিধায়কের বাড়ির সামনেই এই যোগদান পর্ব চলে। এদিনের যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মন্টুলাল বাইরি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পঞ্চানন মণ্ডল মহাশয়, ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় প্রমুখ। এদিকে ওই ঘটনাটিকে হাস্যকর বলে দাবি করেছেন বিজেপির ঘাটাল সাংগঠিন জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে। তিনি বলেন, আজ আমাদের কোনও কর্মীই দলত্যাগ করেনি। নিজেদের দলের লোকেদের হাতে পতাকা তুলে দিয়ে নিজেরাই নাটক করছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি