এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেচোগ্রাম রাস্তায় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের হুমকি দিলেন বাস মালিকরা

Published on: August 29, 2020 । 5:51 PM

তৃপ্তি পাল কর্মকার: ৭ সেপ্টেম্বর থেকে অনিদির্ষ্ট কালের জন্য ঘাটালে বাস চলাচল বন্ধ থাকবে?  বাস মালিক সংগঠন এরকমই একটি হুমকি দিয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেহাল ঘাটাল-মেচোগ্রাম রাস্তা অবিলম্বে সংস্কার করার কাজ শুরু করতে হবে। আগামী সাত দিনের মধ্যে যদি সংস্কারের কাজ না আরম্ব করা হয় তাহলে তাঁরা অনির্দিষ্ট কালের জন্য ওই রাস্তা বাস চালানো বন্ধ করে দেবেন। সেই হুমকির কথাই সরাসরি জানালেন ইন্টার ও ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশনের সদস্য প্রভাত পান। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে ঘাটাল মেচোগ্রাম রাস্তা সংস্কার না করলে আমরা অনির্দিষ্ট কালের জন্য বাস চালানো বন্ধ করে দিতে বাধ্য হব।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
প্রসঙ্গত ঘাটাল মহকুমায় কোনও রেলপথ নেই। ঘাটাল-মেচোগ্রাম রাস্তার উপরেই এই মহকুমার সবাই নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন রাস্তাটিকে সংস্কার করা হয়নি। রাস্তার উপর বড়বড় গর্ত। বেহাল রাস্তার ফলে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। রাস্তার গর্তে পড়ে গিয়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে যানজট হচ্ছে। বার বার পূর্ত দপ্তরকে জানিয়েও কোনও ফল হয়নি।
পূর্ত দপ্তরের ঘাটাল হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুল দাসমালাকার বলেন, রাস্তাটির জন্য একটি প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। এছাড়াও রাস্তাটিকে আমরা নিয়মিত মেরামতি করছি। কিন্তু এক দিকে বর্ষা অন্য দিকে ওভারলোডেড গাড়ির সংখ্যা বেড়ে গিয়েই রাস্তাটিকে ঠিক রাখতে সমস্যা হচ্ছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক