এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আগামীকাল থেকে ঘাটালে শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা

Published on: September 1, 2020 । 9:00 PM

তৃপ্তি পাল কর্মকার: আগামীকাল তথা ২ সেপ্টেম্বর(২০২০) থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা শুরু হবে। ঘাটাল হাসপাতালের দুটি পৃথক ভবনে করোনা সংক্রমিত রোগীদের ভর্তি নেওয়া হবে। মোট শয্যা সংখ্যা হচ্ছে ৮০টি। আগামী কাল দুপুর ২টাতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ড. রশ্মি কমল এবং পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাইচন্দ্র মণ্ডল ওই দুটি করোনা ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পশ্চিম মেদিনীপুর জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ ডাঃ  সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, ওই ৮০টি বেডের মধ্যে ঘাটাল হাসপাতালের সংক্রমণ বিভাগের পুরানো ভবনে হবে ৩০টি বেড এবং হাসপাতালের পুরানো ভবনের ফিমেল ওয়ার্ডে হবে ৫০টি বেড।
আগামী কাল থেকেই রোগী ভর্তি নেওয়া শুরু হবে। সংক্রমণ বিভাগের পুরানো ভবনের ৩০টি বেড করোনা যোদ্ধাদের জন্য নির্দিষ্ট। অর্থাৎ করোনা যোদ্ধা তথা পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের যদি কেউ করোনা সংক্রমিত হন তাঁদের সেখানে  ভর্তি করা হবে। আর হাসপাতালের পুরানো ভবনে ফিমেল ওয়ার্ডের ৫০টি শয্যায় করোনা যোদ্ধা ব্যতীত বাকি করোনা সংক্রমিতদের  ভর্তি করা হবে।
তবে যে সমস্ত করোনা সংক্রমিত ব্যক্তিদের ভেন্টিলেশন বা আইসিইউয়ের দরকার হবে তাঁদেরকে শালবনী হাসপাতালেই পাঠানো হবে। কারণ, ঘাটাল হাসপাতালে এই মুহূর্তে করোনা সংক্রমিত রোগীদের ভেন্টিলেশন বা আইসিইউয়ের সাপোর্ট দেওয়ার মতো পরিকাঠামো তৈরি হয়নি। যদিও ডাঃ সারেঙ্গী বলেন, আমাদের জেলার প্রায় ৯৫ শতাংশ রোগীই মাইল্ড সিমটোমেটিক। তাই তাঁদের ক্ষেত্রে ভেন্টিলেশন বা আইসিইউয়ের দরকার হবে না।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক