এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাবরশার টানে ক্ষীরপাইতে অভিনেতা বিশ্বনাথ

Published on: September 14, 2020 । 11:09 AM

তৃপ্তি পাল কর্মকার: বাবরশার টানে ক্ষীরপাইতে অভিনেতা বিশ্বনাথ। ভোজনরসিক বিশ্বনাথ বসু ক্ষীরপাইতে এসে স্বাদ নিলেন বাবরশার। ১৩ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করেই উঠেছিলেন ক্ষীরপাইয়ের হালদার দিঘির শান্তিনাথ মিষ্টান্ন ভাণ্ডারে। মুগ্ধ হয়ে খেলেন এই প্রসিদ্ধ মিষ্টি। আসলে বিশ্বনাথবাবু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেই এলাকার বিখ্যাত খাবারের উপর তথ্যমূলক ভিডিও তৈরি করছেন। সেই জন্যই বেলপাহাড়ির শ্যুটিং এর পর সটান হাজির ক্ষীরপাইতে। মিষ্টি খেতে খেতে মিষ্টির কারিগরের সাথে কথাও বললেন তিনি।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
ক্ষীরপাইয়ের বাবরশার খ্যাতি মানুষের মুখে মুখে ফেরে। জনশ্রুতি আছে দিল্লির বাদশাহ বাবর নাকি এই মিষ্টি পছন্দ করতেন। তাই নাম বাবরশা। আর এক তথ্য বলে ইংরেজ রাজকর্মচারী এডওয়ার্ড বাবর এই মিষ্টি খেয়ে মুগ্ধ হয়েছিলেন। তাই এই মিষ্টির নাম বাবরশা। যাইহোক, ক্ষীরপাই প্রসিদ্ধ এই মিষ্টির টানে বিশ্বনাথ বসু কি বলছেন শুনে নিন। টিমের জনাদশেক মেম্বার সবাই খেলেন বাবরশা। •ভিডিওগুলি তুলেছেন ক্ষীরপাইয়ের সুজন ঘোষ
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক