এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলের মধ্যেই ছাত্রীর যৌন অত্যাচারের অভিযোগে স্কুলে তালা চন্দ্রকোণায়

Published on: September 20, 2020 । 9:52 AM

নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে কম্পিউটার শেখানোর নাম করে স্কুলে নিয়ে গিয়ে ধারাবাহিক যৌন অত্যাচারের অভিযোগ উঠল চন্দ্রকোণা থানার মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাইস্কুলের শিক্ষাকর্মী  দিলীপ প্রামাণিকের বিরুদ্ধে। দিলীপ প্রামাণিকের বাড়ি মনোহরপুরেই। স্কুলের গ্রামে বাড়ি হওয়ায় তাঁর কাছেই স্কুলের চাবি থাকত। লকডাউনের বাজারে ওই গ্রামেরই বাসিন্দা তথা  স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে কম্পিউটার শিখিয়ে দেওয়ার জন্য দিলীপ প্রামাণিক প্রস্তাব দেয়। সরল মনে ছাত্রীটি সেই প্রস্তাব গ্রহণ করে। ছাত্রীটির অভিযোগ, সে কম্পিউটার শেখার জন্য একাই বিকেলের দিকে স্কুলে যেত। সেই সময় স্কুলে কেউই থাকত না। প্রথম দু’চার দিন দিলীপ সুন্দরভাবেই কোনও রকম ‘কু-ব্যবহার’ ছাড়াই ভালো করে কম্পিউটার শেখাত। কিন্তু বেশ কিছু দিন হল ধারাবাহিক যৌন অত্যাচার শুরু করে। ছাত্রীটি অস্বস্তি বোধ করলে দিলীপ সরাসরি জানিয়ে দেয়, বিষয়টি বাড়িতে বা অন্য কেউ জানলে সোশ্যাল মিডিয়ায় বদনাম করে দেওয়া হবে। সেই ভয়ে ছাত্রীটি এতো দিন কিছু বলেনি। গতকাল ১৯ সেপ্টেম্বর বিকেলে যৌন অত্যাচারের মাত্রা বেড়ে গেলে ছাত্রীটি চিৎকার  শুরু করে। স্থানীয়রা জানতে পেরে স্কুল ঘেরাও করে। দিলীপ কোনও ভাবে মাঠ দিয়ে পালিয়ে যায়।
তারপর থেকেই স্থানীয় বাসিন্দারা দোষীকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি নিয়ে স্কুলে তালা দিয়ে রেখেছে। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, আজ ২০ সেপ্টেম্বর ছাত্রীটির মেডিক্যাল পরীক্ষার করার ব্যবস্থা করা হয়েছে।দিলীপকে গ্রেপ্তার করা যায়নি। সে পলাতক। • ছবিটি প্রতীকী।  ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক