এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ: তিন দিন পর অভিযুক্ত গ্রেপ্তার

Published on: September 22, 2020 । 11:27 AM

নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে কম্পিউটার শেখানোর নাম করে স্কুলে নিয়ে গিয়ে ধারাবাহিক যৌন অত্যাচার ও ধষর্ণের অভিযোগ উঠেছিল   চন্দ্রকোণা থানার মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাইস্কুলের শিক্ষাকর্মী  দিলীপ প্রামাণিকের বিরুদ্ধে। দিলীপ প্রামাণিকের বয়স ৪৮ বছর। শনিবার ১৯ সেপ্টেম্বর স্কুলের মধ্যেই ছাত্রীর চিৎকারে বিষয়টি জানা জানি হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত  দিলীপ প্রামাণিক। সোমবার রাতে তাকে মেদিনীপুর শহর থেকে গ্রেপ্তার করা হল। দিলীপ প্রামাণিককে গ্রেপ্তার করার খবর গ্রামে পৌঁছালে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে ওই ধর্ষিতার বাড়ির লোকেরা। ধর্ষিতা ছাত্রীর বাবা বলেন, আমাদের বিশ্বাস এবার অভিযুক্ত প্রকৃত শাস্তি পাবে।
ওই ছাত্রী এবং অভিযুক্ত দু’জনের বাড়িই মনোহরপুরে। স্কুলের গ্রামে বাড়ি হওয়ায় দিলীপ প্রামাণিকের কাছেই স্কুলের চাবি থাকত। লকডাউনের বাজারে ওই গ্রামেরই বাসিন্দা তথা  স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে কম্পিউটার শিখিয়ে দেওয়ার জন্য দিলীপ প্রামাণিক প্রস্তাব দেয়। সরল মনে ছাত্রীটি সেই প্রস্তাব গ্রহণ করে। ছাত্রীটির অভিযোগ, সে কম্পিউটার শেখার জন্য একাই বিকেলের দিকে স্কুলে যেত। সেই সময় স্কুলে কেউই থাকত না। স্কুলের মধ্যে তার যৌন অত্যাচার করার পাশাপাশি বেশ কয়েকবার ধর্ষণও করা হয়। ছাত্রীটি অস্বস্তি বোধ করলে দিলীপ সরাসরি জানিয়ে দেয়, বিষয়টি বাড়িতে বা অন্য কেউ জানলে সোশ্যাল মিডিয়ায় বদনাম করে দেওয়া হবে।  সেই ভয়ে ছাত্রীটি এতো দিন কিছু বলেনি।   ১৯ সেপ্টেম্বর বিকেলে যৌন অত্যাচারের মাত্রা বেড়ে গেলে ছাত্রীটি চিৎকার  শুরু করে। স্থানীয়রা জানতে পেরে স্কুল ঘেরাও করে। দিলীপ কোনও ভাবে মাঠ দিয়ে পালিয়ে যায়। চন্দ্রকোণা  থানার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে তাকে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতার পক্ষের আইনজীবী সমীর ঘোষ বলেন,  আজ ২২ সেপ্টেম্বর ঘাটাল আদালতে তোলা হবে।
• ছবিটি প্রতীকী।  ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক