এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খড়ারে ডি ওয়াই এফ আইয়ের রক্তদান শিবির

Published on: September 28, 2020 । 5:43 PM

মোনালিসা বেরা: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী এবং  বিপ্লবী ভগৎ সিং-এর জন্মদিবস উপলক্ষে খড়ার শহরে একটি  রক্তদান শিবিরের আয়োজন করা হল। আজ ২৮ সেপ্টেম্বর ডি ওয়াই এফ আই ঘাটাল উত্তর এরিয়া কমিটির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডি ওয়াই এফ আই এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি রঞ্জিত পাল। পতাকা উত্তোলন এবং বিদ্যাসাগরের ও ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই শিবিরের শুভ সূচনা করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা, সিপিএমের নেতা সমীর হাজরা, ডি ওয়াই এফ আইয়ের  নেতা কল্যাণ দাস, লালমোহন মণ্ডল, সঞ্জয় মান্না প্রমুখ। এই রক্তদান শিবিরে তিন জন মহিলা সহ ৩৩ জন রক্তদান করেছেন। রক্তদান শিবির ছাড়াও ডি ওয়াই এফ আই এর তরফ থেকে সারাবছর  করোনা পরিস্থিতিতে মাস্ক বিলি, সাবান বিলি, বাড়ি বাড়ি ওষুধ, খাবার পৌঁছে দেওয়া ইত্যাদি করা হয় বলে জানা গিয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক