এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ৭ লক্ষ টাকা ছিনতাই

Published on: September 30, 2020 । 6:21 PM

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর ইউবিআই ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর সাত লক্ষ টাকা ছিনতাই হল। ঘটনাটি আজ ৩০ সেপ্টেম্বর দুপুরে ঘটেছে। যাঁর টাকা ছিনতাই হয়েছে তাঁর নাম দীনবন্ধু কর। তিনি কাঁটাদরজা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। সুলতাননগরে ভাড়া বাড়িতে থাকেন। তিনি বাড়ি করার জন্য আজ ওই ব্যাঙ্ক থেকে  পিএফের টাকা তুলতে গিয়েছিলেন। টাকা তোলার পর টাকাটি একটি ব্যাগের মধ্যে রেখে সেই ব্যাগটি বাইকের হুকে ঝুলিয়ে রেখেছিলেন।  দীনবন্ধুবাবু বলেন, ওই সময়  বৃষ্টি হচ্ছিল। আমি বাইকের হুকে ব্যাগটি রেখে বাইকটিকে একটি নিরাপদ জায়গাতে রাখতে গিয়েছিলাম। বাইকটিকে ঠেলে নিয়ে যাবার সময়ই ২০-৩০সেকেন্ডের মধ্যেই টাকার ব্যাগটি উধাও হয়ে যায়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারির অগ্নিশ্বর চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক