এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে দোকানের সাটার ভেঙে দুঃসাহসিক চুরি, রাতে পুলিশি টহলের দাবি এলাকাবাসীর

Published on: October 2, 2020 । 4:19 PM

নিজস্ব সংবাদদাতা: দোকানের সাটার ভেঙে চুরি হল দাসপুর থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর গ্রামে। ১ অক্টোবর রাতে ওই চুরির ঘটনাটি ঘটে।  সকালে দোকানের মালিক দিলীপ মণ্ডল তাঁর ভুসিমাল দোকান খুলতে গিয়ে দেখেন সাটারের মাঝখান কাটা। খোয়া গিয়েছে বেশ কিছু মালপত্র ও নগদ টাকা। ওই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাস পুর থানায় নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ চুরির ঘটনার তদন্ত করছে। এদিকে সুহৃদ সামন্ত সহ বেশ কিছু এলাকাবাসীর দাবি, শীতের আগেই এইভাবে চুরির ঘটনায় তারা রীতিমত আতঙ্কিত। তাদের দাবি, চুরি আটকাতে প্রশাসন কিছু ব্যবস্থা নিক। রাতে সিভিক ভলান্টিয়ারদের টহলের ব্যবস্থার দাবি জানান তাঁরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও