এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চকলেট দিয়ে কিশোরীর যৌন নির্যাতন, গ্রেপ্তার ভুসিমাল দোকানদার

Published on: October 2, 2020 । 9:04 PM

নিজস্ব সংবাদদাতা: এক নাবালিকা খদ্দেরকে চকলেট দিয়ে শ্লীলতাহানি ও যৌন অত্যাচারের অভিযোগ উঠল চন্দ্রকোণার এক দোকানদারের বিরুদ্ধে। ওই দোকানদারের নাম শুকদেব দাস ওরফে সুকুমার দাস। বাড়ি চন্দ্রকোণা থানার হেমতপুরে। অভিযোগ, শুকদেবের একটি ভুসিমাল দোকান রয়েছে। ওই দোকানে ১ অক্টোবর সকালে ওই গ্রামেরই এক কিশোরী (বয়স সাড়ে ১৩ বছর) সরিষার তেল কিনতে গিয়েছিল। সেই সময় তাকে চকলেট দেওয়ার নাম করে গোপন জায়গায় নিয়ে যায়। সেখানেই তার শ্লীলতাহানির পাশাপাশি যৌন নির্যাতন করা হয়। নির্যাতিতা কিশোরী বলে, এর আগেও অনেক বার তার উপর অশালীন আচরণ করা হয়েছিল। প্রচুর হুমকি দেওয়ায় সে কাউকে ভয়ে বলেনি। কিন্তু ১ তারিখের ঘটনাটি সে বাধ্য হয়েই বাড়িতে বলে এবং  দোকানদারের শাস্তি চেয়েই সে পুলিশের শরণাপন্ন হয়েছে। আজ ২ অক্টোবর কিশোরীর মা চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ শুকদেবকে গ্রেপ্তার করে। •ছবিটি প্রতীকী
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক