এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পলাশপাই স্কুলে পড়ুয়াদের জন্য নষ্ট হয়ে যাওয়া ছোলা

Published on: October 9, 2020 । 3:08 PM

রবীন্দ্র কর্মকার:প্রাথমিক বিদ্যালয়ে বস্তার ভেতর থেকে বেরোল পচা-নষ্ট হয়ে যাওয়া ছোলা। প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট পড়ুয়াদের জন্য বরাদ্দ ওই খাদ্য দ্রব্যের এহেন দুরবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনাটি দাসপুর-২ ব্লকের পলাশপাই বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে আজ ছাত্রছাত্রীদের জন্য চাল, আলু, ছোলা, মাস্ক, সাবান বিতরণ করা হচ্ছিল। সেগুলি নেবার জন্য বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের ডাকা হয়েছিল। বিদ্যালয়ের এক অভিভাবক সুকান্ত দাস বলেন, ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য যে ছোলার বস্তা এসেছিল তার ভেতর থেকেই এমন পচা নষ্ট হয়ে যাওয়া ভুরিভুরি ছোলা বের হয়। এটা দেখে বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এরপরে তো বাচ্চাদের স্কুলে মিড ডে মিলের খাবার খেতে দিতে ভয় পাচ্ছে। এই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত জানা অবশ্য বলেন, ছোলাগুলি সরকারি ভাবে সরবরাহ করা হয়েছিল। তার মধ্যে অনেক ছোলাই খুব খারাপ ছিল। খারাপ নষ্ট হয়ে যাওয়া ছোলাগুলো বাদ দিয়ে ভালো ছোলাগুলি অভিভাবকদের মধ্যে বিতরণ করা হয়। মাস্কনিয়েও অভিভাবকদের অভিযোগ রয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক