এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নতুন পোশাকে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে দাসপুরের ক্যুইজ-ও-ম্যানিয়া সংস্থা

Published on: October 18, 2020 । 8:07 AM

ইন্দ্রজিৎ মিশ্র: বিগত কয়েক বছরের মতই এবছরও পুজোর আগে নতুন পোশাকে দুঃস্থ শিশুদের  মুখে একটু হাসি ফোটাতে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে দাসপুরের ক্যুইজ-ও-ম্যানিয়া সংস্থা। টিম ক্যুইজ-ও-ম্যানিয়ার উদ্যোগে ১৭ অক্টোবর ‘আগমনী-২০২০’ এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হ’ল। এদিন দাসপুরের হাট সড়বেরিয়া, বকুলতলা ও ঘাটাল এই তিনটি জায়গায় প্রায় চারশোর অধিক শিশুদের হাতে নতুন পোশাক, ব্যাগ, খাতা, কলম, পেনসিল, মাস্ক, টিফিন তুলে দেওয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ‘আগমনী-২০২০’ কর্মসূচির প্রথমপর্ব কয়েকদিন আগে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। ঘাটাল মহকুমাতে এই কর্মসূচির দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি  সুদীপ ঘোষাল, শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অরুণাংশু প্রধান, প্রাক্তন সেনাকর্মী পবন বেরা প্রমুখ।পুজোর আগে নতুন পোশাক পেয়ে ওই সমস্ত শিশু ও তাদের অভিভাবকেরা খুব খুশি বলে জানান টিম ক্যুইজ-ও-ম্যানিয়ার পক্ষে মধুসূদন ভুঁইঞা। তিনি বলেন,  তাদের এই টিম সবসময় অসহায়দের পাশে  থাকতে বদ্ধ পরিকর। আগামীদিনেও এই ভাবেই দুঃস্থ শিশুদের মুখে একটু হাসি ফোটাতে, তাদের একটু খুশি দিতে প্রয়াস চালিয়ে যাবেন বলে জানায় এই সংস্থাটি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও