এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত ঘাটাল মহকুমার পুজোগুলি

Published on: October 23, 2020 । 8:59 AM

তৃপ্তি পাল কর্মকার: বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে ঘাটাল মহকুমার ৩৫০টির মতো সর্বজনীন দুর্গা পুজোর মধ্যে মোট চারটি পুজো কমিটি বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছে। তার মধ্যে দাসপুর-২ ব্লকের রয়েছে দুটি। দাসপুর-১ ব্লকের একটি এবং চন্দ্রকোণা-১ ব্লকের একটি। ঘাটাল ব্লক, চন্দ্রকোণা-২ ব্লক এবং ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভা থেকে কোনও পুজো কমিটিই এবছর বিশ্ববাংলা শারদ সম্মান পায়নি বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার  জানিয়েছেন, ঘাটাল মহকুমার সেরা পুজো হিসেবে সম্মানিত হয়েছে দাসপুর-১ ব্লকের কলাইকুণ্ডু চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দাসপুর-২ ব্লকের ফরিদপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা প্রতিমার পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে। সেরা মণ্ডপ হিসেবে সম্মানিত হয়েছে চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সেরা কোভিড সচেতন পুজো হিসেবে সম্মান দেওয়া হয়েছে দাসপুর-২ ব্লকের আজুড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক