এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নবমীতে খড়ারের মুখোপাধ্যায় পরিবারে কুমারী পুজো

Published on: October 25, 2020 । 2:54 PM

তৃপ্তি পাল কর্মকার:নবমীতে কুমারী পুজো হল খড়ারে। দুর্গা পুজোর অঙ্গ হিসেবেই বহুপরিবারে এবং সর্বজনীন পুজো কমিটিতে কুমারী পুজোর আয়োজন করা হয়। এই কুমারী পুজোর চল অষ্টমী এবং নবমী—এই দু’দিনই করা যায়। তাই যাঁরা পুজোর আয়োজন করেন তাঁরা তাঁদের পূর্ব রীতি অনুযায়ী কেউ অষ্টমীতে কেউ বা নবমীতে এই পুজোর আয়োজন করে থাকেন। খড়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের মুখোপাধ্যায় পরিবারের কুমারী পুজো হয় নবমীর দিনে। এবার মুখোপাধ্যায় পরিবারে পুজোর জন্য কুমারী হিসেবে বেছে নেওয়া হয় ওই ওয়ার্ডেরই সোমনাথ শিরোমণি এবং সংহিতা শিরোমণির সন্তান আত্রেয়ী শিরোমণিকে। আত্রেয়ীর বয়েস ৬বছর। আপার নার্সারীর ছাত্রী  সে। •ভিডিও
ঘাটাল মহকুমার পারিবারিক পুজোর মধ্যে অন্যতম খড়ার শহরের মুখোপাধ্যায় পরিবারের এই পুজো।   ৩০০ বছরের প্রাচীন এই পারিবারিক পুজোর সমস্ত রীতিনীতি পালন করা হয় নিষ্ঠা ভরে। এই পরিবারে নবমীতেই কুমারী পুজোর প্রথা রয়েছে।  এই পরিবার সূত্রে জানানো হয়েছে, পূর্ব রীতি মতো  সুলক্ষনা বাহ্মনকন্যাকে কুমারী নির্বাচন করে তার পুজো করা হয়। এবছর কুমারী পুজোর জন্য নির্বাচিত করা হয়েছে  আত্রেয়ী শিরোমণিকে।
বেশ কিছু দিন আগেই আত্রেয়ীকে এবছর কুমারী হিসেবে পুজো করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই সুখবর সুনিশ্চিত হবার পর থেকেই আত্রেয়ী তো বটেই সেই সঙ্গে তার  পরিবারের সবাই এই দিনটির প্রতীক্ষায় দিন গুণছিলেন। আজ ওই পরিবারে খুশির আমেজ  ছিল চোখে পড়ার মতো।  কুমারী হিসেবে মেয়ের পুজোতে  বিশেষ আবেগে আপ্লুত আত্রেয়ীর মা সংহিতা শিরোমণি। তাঁর সীমাহীন খুশি হওয়ার পেছনে অন্য একটা কারণও রয়েছে। সংহিতাদেবী জানালেন, তিনিও   ৬ বছর বয়েসে কুমারী হিসেবে পুজিত হয়েছিলেন কামার পুকুর রামকৃষ্ণ আশ্রমে। তার মেয়েও দেবী দুর্গার পুজোতে কুমারী নির্বাচিত হয়েছে বলে সংহিতার অদ্ভূত ভালোলাগা কাজ করছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক