এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ইভটিজিং থেকে বাঁচতে গিয়ে বাইক থেকে উল্টে জখম ছাত্রী

Published on: October 26, 2020 । 10:32 PM

শ্রীকান্ত ভুঁইয়া: ইভটিজিং থেকে নিজেকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন নাড়াজোল কলেজের এক ছাত্রী। ফলে তিনি জখমও হন। পরে অবশ্য দাসপুর থানার সিভিক ভলান্টিয়াদের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ ২৬ অক্টোবর ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া সড়কের জগন্নাথপুরে। ওই জখম ছাত্রীর নাম অপরাজিতা সিং। বাড়ি ডেবরা থানার মলিঘাটিতে। অপরাজিতা নাড়াজোল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।
অপরাজিতা জানান, আজ তিনি স্কুটিতে করে ঘাটালের একটি পার্শ্ববর্তী গ্রামে বান্ধবীর বাড়ি এসেছিলেন। সন্ধ্যার মুখে বাড়ি ফেরার সময় দাসপুরের বকুলতলা থেকে   একটি বাইকে করে দু’টি যুবক ফলো করতে শুরু করে। কখনও এগিয়ে যায়, কখনও স্কুটির পিছুপিছু। সেই সঙ্গে নানা রকম অঙ্গিভঙ্গি।  দীর্ঘক্ষণ যুবকগুলি ধাওয়া করার ফলে   স্বাভাবিকভাবেই অপরাজিতা ভয় পেয়ে যান এবং নার্ভাস হয়ে পড়েন। জগন্নাথপুরের সামনে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিচ রাস্তায় পড়ে যান। সেই সময় ওই এলাকায় ডিউটি  করছিলেন দাসপুর থানার সিভিক ভলান্টিয়েরা।  তাঁরা অপরাজিতাকে রাস্তা থেকে তুলে চিকিৎসার ব্যবস্থা করেন। তারপর অপরাজিতার বাড়ির সঙ্গে যোগাযোগ করে পরে বাড়ির লোকেদের হাতে তাঁকে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।
সিভিক ভলান্টিয়াররা বলেন, আমরা অপরাজিতার মুখ থেকে যখন ওই ইভ টিজিঙের কথা শুনি ততক্ষণে ওই যুবক বেপাত্তা। তাদের কোনও হদিশ পাওয়া যায়নি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক