এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ডিঙাল মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবির

Published on: October 27, 2020 । 1:37 PM

কুণাল সিংহরায়: আজ ২৭ অক্টোবর চন্দ্রকোণা থানার ডিঙাল মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। ওই ক্লাবের সম্পাদক শান্তনু মুখোপাধ্যায় বলেন, করোনা আবহে রক্তের সঙ্কট মেটাতেই  দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই রক্তদান শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন। ক্লাব সভাপতি নিতাই দোলই বলেন, এটি আমাদের চতুর্থ বর্ষ। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত নিতে আসে। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত ওই ক্লাব, সারা বছরই নানা রকম জনসেবামূলক কাজ করে থাকায় ক্লাবটি সম্বন্ধে ওই গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বচ্ছ ধারণা রয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক