এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাপ ধরার আধুনিক প্রশিক্ষণ দেওয়া হল দাসপুরের সীতাপুরে

Published on: November 2, 2020 । 10:56 AM

রবীন্দ্র কর্মকার: সাপ ধরার বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হল দাসপুরের সীতাপুরে। [•ভিডিও] শুধু সাপ ধরাই নয়, সেই সঙ্গে পুরুষ সাপ, স্ত্রী সাপ কিভাবে চেনা যাবে, কীভাবে সাপ সংরক্ষণ ও পরিচর্যা করতে হবে, সাপ নিয়ে নানান কুসংস্কার ইত্যাদি নিয়ে খোলসা করে আলোচনা করেন সর্প বিজ্ঞানী বিশাল সাঁতরা। ১ লা নভেম্বর এমনই একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করে নবীন মানুয়া মিলন সংঘ। সর্প বিশারদ তথা গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াইয়ের উদ্যোগে সর্প বিজ্ঞানী বিশাল সাঁতরা ও তাঁর সহযোগীদের নিয়ে এই অনুষ্ঠান তথা প্রশিক্ষণটি হয়। গণেশ দোলই, জগন্নাথ ঘোড়ই, নিখিল গুছাইত, বিনয় মাজি, গণেশ ভুইয়া, তাপস দোলই, অরুণ বেরা সহ স্থানীয় এলাকায় সাপ ধরেন ও সংরক্ষণ করেন এমন ১৫ জনকে সাপ ধরার উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। সাপ ধরার জন্যে আধুনিক সরঞ্জামগুলো র ব্যবহার দেখানো হয় শিবিরে। এছাড়াও অতিথিরা গ্রাম বাংলার সাপ, তাদের খাদ্যাভ্যাস, বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা, সাপ কামড়ালে কী করণীয়, এ ভি এস তৈরির পদ্ধতি, সাপের শরীর খারাপ হলে কী চিকিৎসা হয় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ধরনের ভিন্ন ঘরানার অনুষ্ঠান করতে পেরে খুবই খুশি সংঘের সদস্যরা। আগামী দিনেও তারা মানুষের উপকারে লাগবে এমন অনুষ্ঠান ও শিবির করবেন বলে উল্লেখ করেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
৪ অক্টোবর ২০২০: ঘাটাল মহকুমার টুকরো খবর

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।