এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শোবার ঘরে প্রায়ই দেখা যায় বিষধর সাপ, জাল দিয়ে ধরে তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

Published on: November 3, 2020 । 8:41 PM

নিজস্ব সংবাদদাতা: শোবার ঘরে প্রায়ই দেখা মিলত বিষধর সাপেদের। আতঙ্কে দিন গুজরান করছিলেন চন্দ্রকোণার বেলডাঙা গ্রামের কাশিনাথ মণ্ডল ও তাঁর পরিবার। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। শেষমেশ শোবার ঘরে টাঙানো হল মাছ ধরা জাল। আর তাতেই আটকা পড়ল গোখুরো। আজ চন্দ্রকোণায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওয়াল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষকে খবর দেওয়া হলে তিনি গিয়ে সাপটিকে উদ্ধার করেন। সাপটির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।

বর্তমানে সাপ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আগে সাপ দেখলেই আতঙ্কে মেরে ফেলা হ’ত। এখন আর সাপ দেখলে মেরে ফেলা হয় না। খবর দেওয়া হয় বনদপ্তরে, যা পরিবেশ তথা বাস্তুতন্ত্রের জন্য খুবই সুখবর। কিন্তু সবসময় বনদপ্তরের সহযোগিতা পাওয়া যায় না বলে কমবেশি অভিযোগ করেন অনেকেই। তাঁদের দাবি, সাপ ধরার পর রিকভারি টিমকে জানানো হলেও তাঁরা না আসায় সাপ মেরে ফেলতে বাধ্য হন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক