এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Published on: November 15, 2020 । 5:39 PM

শ্রীকান্ত ভুঁইঞা: ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক বাইক চালকের। মৃত যুবকের নাম সনাতন বেরা। বয়স ৩২ বছর। সনাতনবাবুর বাড়ি পাঁশকুড়া থানার বৃন্দাবনচকে। •ভিডিও
দাসপুর থানার পুলিশ   জানিয়েছে, আজ ১৫ নভেম্বর দুপুরে পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে আসার সময় দাসপুর থানার গয়লাখালি এলাকায় এক বাইক আরোহীকে বাইক সমেত গুরুতর জখম পা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ভিলেজ পুলিশের সহায়তায় জখম ওই ব্যক্তিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ব্যক্তির মৃত্যুর খবর আসে। স্থানীয়দের ধারনা কোনা লরির সাথে ধাক্কায় এই দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা তা জানা যায়নি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক