এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ষাঁড়ের তাণ্ডব থেকে মুক্তি পেতে প্রশাসনের শরণাপন্ন হলেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা

Published on: November 21, 2020 । 7:46 PM

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর থানার এলাকায় একটি ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ চার-পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সাত-আট মাস ধরে প্রকাণ্ড কালো একটি ষাঁড় দাসপুর-১ এবং দাসপুর-২ ব্লকের বিভিন্ন গ্রামে উৎপাত চালাচ্ছে। এপর্যন্ত ওই ষাঁড়ের আক্রমণে দাসপুর থানার হাজরাবেড় গ্রামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন শতাধিক। দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর বলেন, একটি ষাঁড় বেশ কিছু দিন ধরে বিভিন্ন এলাকায় উৎপাত করছে বলে অভিযোগ এসেছে। কোনও ভাবে ষাঁড়টিকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য আমরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি।•ভিডিও
প্রসঙ্গত, ওই ষাঁড়টি লক ডাউনের আগে থেকেই দাসপুরের দু’টি ব্লকের চার-পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ক্ষতি করছে ফসলের। মাঝে মাঝেই সামনে যাকে পায় তাঁকে গুঁতিয়ে জখম করে দিচ্ছে। ষাঁড়ের গুঁতো খেয়ে কোমর ভেঙে যাওয়া, ছাতিত হাড় ভেঙে যাওয়ার মতো গুরুতর জখমের সংখ্যা অনেক। ১৭ নভেম্বর বিকেলে ওই ষাঁড়টি দাসপুর থানার  গোপীনাথপুরের এক যুবককে গুরুতর জখম করলে তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করতে হয়। এর পরই গোপীনাথপুর এবং বৈদ্যপুরের বাসিন্দারা ওই দিন সন্ধ্যায় দাসপুর থানায় এনিয়ে একটি লিখিত অভিযোগ করে বলে জানা গিয়েছে। ষাঁড়টির আক্রমণে অনেকেই জখম এবং এক জনের মৃত্যু হয়েছে বলে দাসপুর থানার পুলিস স্বীকার করেছে। পুলিস জানিয়েছে, প্রশাসনের সঙ্গে আলোচনা করে  ষাঁড়টিকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক