এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ধরা গেল না খুনে ষাঁড়, আগামীকাল ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে ধরা হবে

Published on: December 3, 2020 । 10:20 PM

তৃপ্তি পাল কর্মকার: আজ ৩ ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল অবধি নানা চেষ্টা করেও ধরা গেল না খুনে ষাঁড়টিকে। উদ্ধারকারী টিম দুবরাজপুরে আজ বিকাল অবধি ষাঁড়টিকে ধরার চেষ্টা করে ফিরে গেছে। আজ হালকা মাত্রার ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে ষাঁড়টিকে ধরার চেষ্টায় ছিলেন উদ্ধারকারী টিমের সদস্যরা। আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে ধরে অন্যত্র ছেড়ে দেওয়া হবে।
দাসপুর থানা এলাকায় দাসপুর ১ ও দাসপুর ২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বছরখানেক ধরে ঘুরে বেড়াচ্ছে একটি দশাশই চেহারার  কালো জার্সি ষাঁড়। উল্লেখ করা যায় যে ষাঁড়টি গুঁতিয়ে জখম করেছে বহু মানুষকে, গুঁতিয়ে খুন করেছে এক টোটোচালককে। ভাঙচুর চালিয়েছে বেড়ার ঘরে, ভাঙচুর করেছে বহু ধানঝাড়া মেশিন। জমিভর্তি ফসল নষ্ট হয়েছে ষাঁড়ের তাণ্ডবে। ষাঁড়ের গুঁতো খেয়ে কতো মানুষকে যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার সঠিক হিসেব নেই। এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে রাস্তায় বেরোতেই মানুষ ভয় পাচ্ছেন। আজ ষাঁড় ধরতে এসে উদ্ধার কারী টিম ফিরে যেতে মানুষ ভয় পেয়ে গিয়েছে। অনেকেই ভেবে নিয়েছিলেন যে ষাঁড়টা বোধহয় বরাবর রয়ে যাবে এই এলাকাতেই। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কালই ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে ধরে অন্যত্র ছেড়ে দেওয়া হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক