এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় খেলোয়াড়দের ‘সব বেচে দে নরেন‘ জার্সি পরে খেলায় অংশগ্রহণ নিয়ে বিতর্ক

Published on: December 9, 2020 । 11:44 PM

বাবলু সাঁতরা: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করল ফুটবল প্রতিযোগীরা । ফুটবল খেলার জার্সিতেও এবারে সেই প্রতিবাদের সুর, আর তাতে লেখা সব বেচে দে, নরেন! এমনি অভিনব কায়দায় প্রতিবাদের ছবি ধরা পড়ল বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘ ক্লাবের ফুটবল খেলায়। ১১ বছর ধরে ফুটবল খেলে করে আসছে এই ক্লাব সংগঠন। প্রত্যেক বছরই এই ফুটবল খেলা ঘিরে উৎসবের চেহারা নেয় এই এলাকা। আর সেই ফুটবল খেলায় আজ ৯ ডিসেম্বর মহেশপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের টিম জার্সিতে লেখা আছে “সব বেচে দে নরেন!”
—কেন এমন লেখা? উদ্যোক্তাদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ব সম্পত্তিই বেচে দিচ্ছে বিদেশিদের হাতে। বেসরকারীকরণ করা হচ্ছে রেল, সেল, বিএসএনএলের মতো সংস্থাগুলিকেও। খেলোয়াড়সুলভ মানসিকতায় এরই প্রতিবাদ জানাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক ইস্যুতে সরব হয়েছে রাজ্য তথা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ইস্যুতে ঠিক দুদিন আগে মেদিনীপুর কলেজ মাঠ থেকে সুর চড়াতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে রাজনীতির বাইরে গিয়ে খেলার মাঠেই প্রতিবাদে রয়েছে অভিনবত্ব, দাবি রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক