এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে ঘাটালে ধর্না দিল বিভিন্ন সংগঠন

Published on: December 12, 2020 । 7:22 PM

রবীন্দ্র কর্মকার:দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে ঘাটালে ধর্না প্রদর্শন করা হল। আজ ১২ ডিসেম্বর ঘাটালের কলেজমোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ধর্না মঞ্চ বানিয়ে ধর্না দেন বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ। ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবি তোলা হয়। এই ধর্নায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের রাজ‍্য কমিটির সদস্য উৎপল প্রধান, এস ইউ সি আইয়ের লোকার কমিটির সম্পাদক অঞ্জন জানা, দেবাশিস মাইতি, রাণীচক দেশপ্রাণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকা বিদূষী বারুই মান্না প্রমুখ। তারা বলেন, আজকের এই ধর্না মঞ্চে সারাবাংলা আলুচাষি সমন্বয় কমিটি, অল বেঙ্গল ইলেকট্রিক কনজ্যুমার এসোসিয়েশন, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি, প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন, মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি প্রভৃতি সংগঠনগুলির পক্ষ থেকেও সংহতি জানানো হয়। ধর্নার শেষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করে কালা কানুনের প্রতিবাদ করা হয়। •ভিডিও

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক