এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুকুড়দহতে পাশাপাশি ৩টি দোকানে চুরি, চাঞ্চল্য

Published on: December 15, 2020 । 11:12 AM

শ্রীকান্ত ভুঁইঞা:দাসপুরে আবার চুরি। এবার দাসপুর থানার খুকুড়দহে সোনা দোকানসহ একসাথে তিনটি দোকান চুরির ঘটনায় খুকুড়দহ বাজারে দোকানদারদের মধ্যে আতঙ্ক। স্থানীয়সূত্রে জানা গেছে খুকুড়দহ বাজার পাড়া এলাকায় একটি সোনা রুপোর দোকান,একটি কারখানা সাথে একটি কামারশালে আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবারের সকালে চুরির ঘটনা নজরে আসে। •ভিডিও
দোকান মালিকদের বক্তব্য অনুযায়ী রুপোর দোকানে ৮ গ্রাম সোনা,১০০ গ্রাম রুপো সহ নগদ দশ হাজার টাকা চুরি। এছাড়াও বাকি দুটি দোকানের মধ্যে একটি সাইকেলের ফুল তৈরির কারখানার নগদ দশ হাজার টাকা ও আরেকটি কামার শালের ক্যাসবাক্সের তালা ভেঙে খুচরো সহ কয়েক হাজার টাকার মতো চুরি গেছে।
খবর গেছে দাসপুর পুলিশে। মনে করা হচ্ছে সোমবারের রাতেই এই চুরির ঘটনা ঘটেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক