এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাম্প চালিয়েও হল না, জেলের হাতে উদ্ধার হল দাসপুরের নিঁখোজের দেহ

Published on: January 2, 2021 । 10:48 AM

তৃপ্তি পাল কর্মকার: গত রাত থেকে দীর্ঘক্ষণ জল পাম্প চালিয়েও কাজ হল না, অবশেষে আজ ২ জানুয়ারি সকালে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করতে পুকুরে জেলে নামাতে হল। বেশ কিছুক্ষণ তল্লাশি করে সেই জেলে নিখোঁজ হওয়া ব্যক্তির নিথর দেহ জল থেকে তুলে আনলেন। তল্লাশি দেখতে এলাকায় অগুণিত মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত ৩১ ডিসেম্বর রাত থেকে দাসপুর থানার জোৎমণিরাম গ্রামের বাসিন্দা অশোক হাজরা(৫০) নিখোঁজ ছিলেন। ওই দিন বিকেলে বাড়ি থেকে কাজে বেরিয়ে আর বাড়িতে ফিরেননি। ৩১ তারিখে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। কিন্তু ফল পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ১ জানুয়ারি সকালে অশোকবাবুর পাশের গ্রাম বেড়সাগরপুরের একটি পুকুরের পাশে তাঁর জুতো এবং সাইকেল দেখাযায়। তখনই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা প্রথমে পুকুরের জলে খোঁজাখুঁজির চেষ্টা করেন কিন্তু পাননি। ফলে ওই দিনই সন্ধ্যে থেকে পুকুরে জল মারার জন্য ৬টি পাম্প বসানো হয়। দীর্ঘক্ষণ পাম্প চালিয়েও জল কমানো যায়নি। আজ ২ জানুয়ারি সকালে সাহেবঘাট থেকে একটি জেলেকে আনিয়ে পুকুরে জলে তল্লাশি করানোর পর অশোকবাবুর দেহ উদ্ধার হয়। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ