এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় চার বছরের শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী দাদু

Published on: January 23, 2021 । 3:32 PM

নিজস্ব সংবাদদাতা:এবার দাদুর খপ্পরে নাতনি। চন্দ্রকোণায় চার বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত হল ৫৪ বছরের প্রতিবেশী এক প্রৌঢ়!
মানুষের হীন প্রবৃত্তি পশুদেরও ছাড়িয়ে যাচ্ছে। পশুরাও পাশবিক নিয়ম মেনে চলে, আমাদের সমাজে বহু মানুষ আছে যারা মনুষত্বের ন্যূনতম বৈশিষ্ট্যগুলো মেনে চলছে না। তারই জলজ্যান্ত দৃষ্টান্ত পাওয়া গেল চন্দ্রকোণার মাধবপুরে। পাড়ার চার বছরের এক নাতনিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণ করল পাড়ারই সম্পর্কিত দাদু। ওই গুণধর দাদুর নাম বিশ্বনাথ রায়। বাড়ি চন্দ্রকোণা থানার মাধবপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কাল ২২ জানুয়ারি সন্ধ্যায় বিশ্বনাথ ওই চার বছরের শিশুটিকে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। বেশ কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরছে না দেখে শিশুটির ঠাকুমা বিশ্বনাথের বাড়ি যান। তখন তিনি দেখতে পান তাঁর নাতনির সঙ্গে বিশ্বনাথ কুকীর্তি করছে। ওই দৃশ্য দেখেই ঠাকুমা চিৎকার শুরু করেন। প্রৌঢ়ার পাশবিক অত্যাচারে শিশুর যৌনাঙ্গ জখমও হয়। •ভিডিও
ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী বলেন, পুলিশ বিশ্বনাথকে গ্রেপ্তার করেছে। নিয়মঅনুযায়ী মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। •ছবিটি প্রতীকী

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক