এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ২টি লরির মুখোমুখি ধাক্কা, গুরুতর জখম ১

Published on: January 24, 2021 । 11:54 PM

বাবলু সাঁতরা: রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ দুই মালবাহী ট্রাকের। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। আজ ২৪ জানুয়ারি রবিবারের রাতে ভয়াবহ ঘটনাটি ঘটে চন্দ্রকোণা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জয়ন্তীপুর এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর। স্থানীয় সূত্রে জানাযায়, আজ রাত সাড়ে দশটা নাগাদ দুটি মালবাহী ট্রাক দুদিক থেকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়ে একটি অপরটিকে ধাক্কা মেরে রাস্তার ধারে নিয়ে চলে যায়,ঘটনায় দুমড়ে মুচড়ে যায় দুটি ট্রাকের সামনের অংশ। ঘটনায় দুটি ট্রাকের মধ্যে আরও কেউ রয়ে গেছেন কিনা তদন্ত করে দেখছে চন্দ্রকোনা থানার পুলিশ। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক