এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় নির্বিঘ্নে শুরু হল টেট পরীক্ষা

Published on: January 31, 2021 । 1:42 PM

শুভম চক্রবতী:রবিবার ৩১ জানুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য জুড়ে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু। নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীদের যথাযথভাবে নিয়ম মেনে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। কড়া নজরদারি চালাচ্ছে ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা। •ভিডিও
প্রসঙ্গত ঘাটাল মহকুমায় টেটের মোট ন’টি সেন্টার রয়েছে। ঘাটাল থানার ঘাটাল চারটি এবং চন্দ্রকোণা থানা এলাকায় পাঁচটি। ঘাটাল থানার সেন্টারগুলি হল বিদ্যাসাগর হাইস্কুল, ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়, ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুল ও রথিপুর বরদা বাণীপীঠ হাইস্কুল। চন্দ্রকোণা থানার ক্ষীরপাই হাইস্কুল, ক্ষীরপাই এসকে বর্মন মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, চন্দ্রকোণা জিরাট হাইস্কুল, চন্দ্রকোণা কল্যাণশ্রী বালিকা বিদ্যালয় ও কুয়াপুর হাইস্কুলে টেটের আসন পড়েছে। টেট পরীক্ষার ঘাটাল বসন্তকুমারী হাইস্কুলের সেন্টার ইন চার্জ তথা ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ত্রিদিব রায় বলেন, প্রত্যেকটি স্কুলে ৪০০(চারশ’) জন করে পরীক্ষার্থীর আসন রয়েছে। শুধুমাত্র ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে ৫০০ জন পরীক্ষার্থী রয়েছেন। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে সেন্টারে প্রবেশ করতে হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক