এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জগন্নাথপুরে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক

Published on: February 5, 2021 । 6:42 PM

শ্রীকান্ত ভুঁইঞা:ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারেই ভয়াবহ আগুন। চাঞ্চল্য ছড়াল কয়েকটি গ্রামে।
আজ ৫ ফেব্রুয়ারি বিকেলে দাসপুর থানার জগন্নাথপুরে ঘাটাল পাঁশকুড়া সড়কের পাশের নয়ানজুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথপুর সহ পাশাপাশি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ভিলেজ পুলিশ কাশীনাথ ভুঁইঞা বলেন, সঙ্গে সঙ্গে দমকলে এবং দাসপুর থানায় খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘাটালের নিমতলা থেকে দমকল বাহিনী এসে আগুন নেভানোর ব্যবস্থা করে। দাসপুর থানার সাব ইন্সপেক্টর প্রভাত চৌধুরী তত্ত্বাবধানে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন এই অগ্নিকাণ্ড তা নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, কিছু দিন আগে এখানে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়েছিল। সেই তেলেই আগুন লাগে।দমকল বিভাগের সাব ইন্সপেক্টর সৌরভ মণ্ডল বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। •ভিডিও

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক